1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৯ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন,আপনারা ভোটের মাধ্যমে জয়ী করে আমাকে সহযোগিতা করেছেন।আমি আরেকটু সহযোগিতা চাই,সেই সহযোগিতার মধ্যে দিয়ে আমি একটি সাম্য,মানবিক,অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত কোটালীপাড়া গড়তে পারি।সনাতনী ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে এবং বিনা বাধায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সেজন্য শান্তি ও নিরাপত্তার জন্য আমি আমৃত্যু আমার সবকিছু দিয়ে আপনাদের পাশে থাকবো।

গত মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৮০তম জন্মজয়ন্তী মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এস এম জিলানী আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে সম্মান দেখিয়েছেন আজকে আবার সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করলেন, তাতে আমি আপনাদের কাছে ঋণি হয়ে গেছি। আমার জন্য আর্শিবাদ করবেন আমি যেন পরিশ্রম দিয়ে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করে এই ঋণ কিছুটা শোধ করতে পারি।নির্বাচনে জয়ী হওয়া ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে এস এম জিলানী বলেন, আপনারা ভোটের মাধ্যমে জয়ী করে আমাকে সহযোগিতা করেছেন।আমি আরেকটু সহযোগিতা চাই, সেই সহযোগিতার মধ্যে দিয়ে আমি একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত কোটালীপাড়া গড়তে পারি।মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় এ আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ বিএনপি সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION