1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি - Bangladesh Khabor
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক কামাল হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৩ জন পঠিত

রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু-পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে একটা রিকশায় আনা মাইকে এই ভাষণ চালানো হয়।

এসময় উপস্থিত সাংবাদিকদের ইমি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের প্রতীক। তিনি তো আর এমন না যে, তাকে ব্যবহার করলাম, তারপর প্রয়োজন ফুরিয়ে গেল, ৩২ নম্বর ভাঙলাম, তার ম্যুরাল ভাঙলাম, এমন তো না। তিনি আমাদের জাতির জনক, এটা তো অমীমাংসিত ব্যাপার।’

এই রিপোর্ট লেখা পর্যন্ত ইমির গ্রুপের ২ সদস্যকে পুলিশ হেফাজতে দিয়েছে ছাত্রশক্তির নেতাকর্মীরা। পুলিশের কাছ সোপর্দের সময় রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ভেতরেই ইমির দলের সদস্যদের ওপর হামলা করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। এরপর তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়।

এসময় ডিসি মাসুদ বলেন, ‘যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে সেই অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করে নেয়। তাদের আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানো হয়।

আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION