1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে মাদ্রাসার ছাত্রকে মারধরের অভিযোগে শিক্ষক গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ভুক্তভোগীর ফোন পেয়ে মুহূর্তেই পাসপোর্ট অফিসে ছুটে গেলেন এমপি বাবর, জমা দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে ৪ কিশোরীকে উদ্ধার পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

গৌরনদীতে মাদ্রাসার ছাত্রকে মারধরের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯০ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মদিনাতুন উলুম নূরানী হাফেজী মাদ্রাসার নাজেরা বিভাগের এক আবাসিক ছাত্র বিলম্বে মাদ্রাসায় আসায় পিটিয়ে আহত করেছে শিক্ষক। এ ঘটনায় রোববার সকালে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছে নির্যাতিত শিশুর পিতা বাচ্চু হাওলাদার। পুলিশ মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ শরিফুল মাহমুদকে (২৪) গ্রেফতার করেছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, গৌরনদী থানার সীমান্তবর্তী মৃলাদী উপজেলার মিয়ারচর গ্রামের বাচ্চু হাওলাদারের পুত্র মো.ইয়াসিন হাওলাদারকে (০৮) উপজেলার হোসনাবাদ মদিনাতুন উলুম নূরানী হাফেজী মাদ্রাসার নাজেরা আবাসিক বিভাগের ভর্তি করেন। মাদ্রাসার বেতন আনার জন্য ইয়াসিন বৃহস্পতিবার ক্লাশ শেষে ছুটিতে বাড়ি যায়। শুক্রবার বিরামহীন বৃষ্টি ও তার (ইয়াসিন) পিতা টাকা জোগার করতে না পারায় মাদ্রাসায় আসতে পারেনি। শনিবার দুপুরে মাদ্রাসায় পৌঁছলে শিক্ষক হাফেজ মো. শরিফুল মাহমুদ গাব গাছের লাঠি দিয়ে এলোপাথালি পিঠিয়ে আহত করে। শিশুটির ডাকচিৎকারের স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এ ঘটনায় শিশুটি পিতা বাচ্চু হাওলাদার রোববার সকালে বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করে। মারধরের ব্যাপারে থানা হাজাতে বসে হাফেজ মো.শরিফুল মাহমুদ বলেন, ইয়াসিন প্রায়ই ক্লাশ বন্ধ দিয়ে বাড়ি যায়। ইয়াসিনের দেখাদেখি অন্য শিশুরা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই ওকে শ্বাসন করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION