1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মেয়েকে পাবার জন্য সাবেক এক ফুটবলারে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

মেয়েকে পাবার জন্য সাবেক এক ফুটবলারে সংবাদ সম্মেলন

  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৭৯৫ জন পঠিত

ওমর আলী, আগৈলঝাড়া: বরিশাল জেলা আগৈলঝাড়া উপজেলার সাবেক ফুটবলার মো. ইলিয়াচ সরদার এক মেয়ের পিতৃপরিচয় ও মেয়েকে পাবার জন্য জন্মদাতা পিতা শুক্রবার আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয় সংবাদ সম্মেলন করেছে।

পিতা ও মেয়ের নাম পরিবর্তন করে ভূয়া একটি জন্ম সনদ তৈরি করে ফরিদপুর পুলিশ লাইন্ধসঢ়;স হাই স্কুলে ভর্তি করে ইলিয়াচ সরদারে মেয়ে ঐশ্বরিয়া জুনিয়র ইলাকে। সরকারের কাছে পিতার দাবি তদন্ত করে ভূয়া জন্ম সনদটি বাতিল করে মেয়েকে ফিরে পেতে।

আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের ওয়াজেদ সরদার এর ছেলে মো. ইলিয়াচ সরদার আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয় শুক্রবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমি একই উপজেলার ফুল্লশ্রী গ্রামের সুনীল চন্দ্র চৌধুরীর ছোট মেয়ে ঐশ্বরিয়া চৌধুরী ডলির সাথে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে প্রায় ১৫ বছর পূর্বে বিবাহ হয়। ডলি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে “দোলা খানম” নাম রাখে।

আমাদের দাম্পত্য জীবনে ২০০৮ সালের ২৫ অক্টোবর একটি কন্যা সন্তান জন্ম হয়। তার নাম রাখা হয় “ঐশ্বরিয়া জুনিয়র ইলা”। ওই নাম অনুসারে আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ থেকে ঐশ্বরিয়া জুনিয়র ইলা’র জন্ম নিবন্ধন করা হয় যার জন্ম সনদ নং ২০০৮০৬১০২৪৭১০০৭৫২। ওই সনদে ঐশ্বরিয়া জুনিয়র ইলার জন্ম তারিখ ২৫ অক্টোবর ২০০৮,
পিতার নাম মো. ইলিয়াস সরদার, মাতার নাম ঐশ্বরিয়া চৌধুরী ডলি লেখা রয়েছে।

এছাড়াও গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এর প্রত্যয়ন পত্র এবং আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্রে জন্মসনদের সাথে মিল রয়েছে। ২০১৭ সালের আমার স্ত্রীর ঐশ্বরিয়া চৌধুরী ডলি মেয়ে ঐশ্বরিয়া জুনিয়র ইলাকে নিয়ে পালিয়ে যায়। আমি আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করি, যার নং-১৮৭ (০৫-০৬-১৭)। কিছুদিন পরে আমার কন্যা সন্তান ও স্ত্রী খোঁজ মেলে আমার ভায়রা ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা’র বাসায়। আমি (ইলিয়াচ) স্ত্রী- সন্তানের সাথে দেখা করতে চাইলে ফরিদপুরের সাবেক এসপি সুভাষ চন্দ্র সাহা আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানী করাসহ প্রাণনাশের হুমকি দিতো। এর পরে সুভাষ সাহা আমার মেয়ে ঐশ্বরিয়া জুনিয়র ইলা’র নাম পরিবর্তন করে ফরিদপুর সদর পৌরসভা থেকে একটি জন্ম সনদ তৈরি করে। যার নিবন্ধন নম্বর ২০০৮২৯২৬০০৮১৪৮০২২।

ওই সনদে জন্ম তারিখ ঠিক রেখে “ঐশ্বরিয়া জুনিয়র ইলা’র নাম পরিবর্তন করে “ঐশ্বিকা চেীধুরী ইলা” বাবার নাম মো. ইলিয়াস সরদারের জায়গায় জনৈক “অমিত চৌধুরী”লেখায়। তার পরে ফরিদপুর পুলিশ লাইন্ধসঢ়;স হাই স্কুলে ভর্তি করে। বর্তমানে আমার মেয়ে ওই স্কুলে নবম শ্রেণীতে পড়াসুনা করছে।

আমি (ইলিয়াস সরদার), বর্তমান ফরিদপুর জেলা পুলিশ সুপার ও পুলিশ লাইনস হাই স্কুলে সভাপতি আলীমুজ্জামানের কাছে আমার মেয়ের তথ্য জানতে চেয়ে একটি আবেদন দিয়ে তার অনুমতি ক্রমে ওই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মাদ আব্দুল কায়ুম শেখ একখানা প্রত্যয়নপত্র দেয়। প্রত্যয়নপত্রের মাধ্যমে আমি নিচিতহই আমার মেয়ের নাম ও আমার
(পিতার) নাম পরিবর্ত করা হয়েছে।

অভিযোগের ব্যাপারে ঐশ্বরিয়া চৌধুরী ডলি ওরফে দোলা ফোনে সাংবাদিকদের জানান, আমি আমার স্বামী ইলিয়াচকে ডিভোর্স দিয়েছি। ইলিয়াচ মেয়ের পিতার নাম পরিবর্তন করে স্কুলে অমিত চৌধুরী দিতে বলেছিলো তাই অমিত চৌধুরী দিয়েছি।

আমার বোন জামাতা ফরিদপুরের সাবেক এসপি সুভাষ চন্দ্র সাহার অশ্রায়ে আমি ও আমার মেয়ে ছিলাম এবং পুলিশ লাইন্ধসঢ়;স হাই স্কুলে আমার মেয়েকে ভর্তি করি।

এব্যাপারে ফরিদপুরের সাবেক এসপি সুভাষ চন্দ্র সাহার সাথে বার বার যোগাযোগ করে তাকে না পাওয়াতে তার বক্তব্য দেয়া যায়নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION