1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা জজের বাসভবনে দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জ জেলা জজের বাসভবনে দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮২ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের বাসভবনে বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে দুর্বৃত্তদের ছোঁড়া বোমা (ককটেল) হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় নেওয়া ও জেলায় কর্মরত সকল বিচারকগণ, আইনজীবী ও আইনজীবীর সহকারীদের সার্বিক নিরাপত্তা প্রদানের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের মেইন ফটকের সামনে বঙ্গবন্ধু সড়কে দাঁড়িয়ে তারা প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এম এম নাসির আহমেদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আজগর আলী খান, জেলা জামায়াতের সাবেক আমির ও সুরা কমিটির সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ -২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মোঃ মাহমুদুর রহমান মাহমুদ সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, যে কোনো ইস্যুতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি অতীতের ন্যায় স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষভাবে কাজ করে চলেছে। একজন সন্ত্রাসী তার বড় পরিচয় সে একজন সন্ত্রাসী। সে কোন দলের নয়, গোপালগঞ্জ জেলা বিচার বিভাগের প্রধান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক স্যারের বাসভবনে গত বুধবার রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ককটেল বোমা নিক্ষেপ করে স্যার ও তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধনের অপচেষ্টা চালিয়েছে, যা কোন ভাবেই কাম্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জেলা পুলিশ সুপার মহোদয়ের নিকট জেলা বিচারবিভাগের সকল বিচারকগণ, আইনজীবী ও তাদের সহকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহ প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। অন্যথায় নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রায় দুই শতাধিক আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION