1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবিতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোবিপ্রবিতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৮১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সাবস্টেশনে নতুন এই সঞ্চালন লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানায়, একাডেমিক কার্যক্রম বৃদ্ধির ফলে এবং গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক উপ-কেন্দ্রের সক্ষমতার চেয়ে চাহিদা বেড়ে যায়। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি তাদের চলমান প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন পর্যন্ত ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করবে।

নতুন এ লাইন নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। যার ফলে অভ্যন্তরীণ লোডশেডিং এড়ানো সম্ভব হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখে পড়বে না। ক্যাম্পাসে আলোক স্বল্পতাও দূর করা সম্ভব হবে। এছাড়াও ছোট ছোট ট্রান্সফরমারের মাধ্যমে জোনভিত্তিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। যাতে করে কোনো প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হলেও একসঙ্গে পুরো ক্যাম্পসে সরবরাহ বন্ধ না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION