1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় গভীর রাতে ৩ দোকান থেকে ৬৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, প্রহরীকে মারধর - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কোটালীপাড়ায় গভীর রাতে ৩ দোকান থেকে ৬৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, প্রহরীকে মারধর

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরাপত্তা প্রহরীকে মারধর করে তিনটি দোকান থেকে প্রায় ৬৫ লক্ষ টাকার মালামাল ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার তারাশী গ্রামের তালুকদার মার্কেটে এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তা প্রহরী ইয়াদুল শেখ (৬০) জানান, রাত আনুমানিক ২টার দিকে একটি ট্রাক তালুকদার মার্কেটে এসে থামে। ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পানি খেতে চাইলে তিনি পানি আনতে যান। এ সময় পেছন থেকে তার মাথায় আঘাত করা হলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে ডাকাতরা তার হাত, পা ও মুখ বেঁধে রেখে মার্কেটের তিনটি দোকানের শাটার ভেঙে লুটপাট চালায়।

ডাকাত দল সাদিয়া এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ ব্যাটারী হাউস ও জারিফ মটরস থেকে নতুন ও পুরাতন ব্যাটারী, মোটরসাইকেলের যন্ত্রাংশ এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। অনেক চেষ্টার পর হাত-পায়ের বাঁধন খুলে পাশের বাসিন্দাদের ডেকে নিরাপত্তা প্রহরী ইয়াদুল। স্থানীয়দের সহায়তায় তাকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শামীম শিকদার জানান, তার দোকান থেকে অটোভ্যান ও ইজিবাইকের প্রায় ৪০ লক্ষ টাকার নতুন ও পুরাতন ব্যাটারী এবং ক্যাশবাক্স ভেঙে ৫০ হাজার টাকা লুট করা হয়েছে।

বিসমিল্লাহ ব্যাটারীর মালিক মোস্তাফিজুর রহমান বলেন, তার দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকার নতুন ও পুরাতন ব্যাটারী, আইপিএস, গাড়ির টায়ার এবং ক্যাশবাক্স ভেঙে ৩০ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতরা। এছাড়া জারিফ মটরস থেকে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ও নগদ ৩৬ হাজার টাকা লুট হয়েছে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রহমান জানান, বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION