1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে "জব ফেয়ার অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার (চাকুরীর মেলা)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় প্রতিষ্ঠিত পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ASSET প্রকল্পের তত্ত্বাবধানে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষ জনশক্তি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে “জব ফেয়ার” অনুষ্ঠিত হয়। এ জব ফেয়ারে বিভিন্ন কারিগরি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে চাকুরি ও ক্যারিয়ার বিষয়ক বাস্তব ধারণা লাভ করে।

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক অটোমেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রবিউল ইসলাম, সার্ভিক বিপিও লিমিটেডের এইচআর এক্সিকিউটিভ শাখাওয়াত হোসেন সজীব, সিডব্লিউ স্কিলস -এর বিজনেস ডেভলপমেন্ট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফুর, প্রাণ-আরএফএল কোম্পানির উপ-ব্যবস্থাপক মোঃ জুবায়ের হোসেন, প্রিমিয়ার ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ আবু সাঈদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ কামাল হোসেন। প্রজেক্টরের মাধ্যমে অনবদ্য প্রেজেন্টেশন উপস্থাপন করেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আশিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. মেহেদী হাসান, বশির আহমেদ, সেতু বিশ্বাস, শিক্ষার্থী প্রিন্স মল্লিক ও ফয়সাল কবির।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,
“নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। ASSET প্রকল্পের আওতায় এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. ইমতিয়াজ শরীফ। পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী পলাশ সিকদার।

জব ফেয়ারটি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া সৃষ্টি করে। জব ফেয়ারে আগত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবছরই এ ধরনের আয়োজন চলমান রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION