1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে দ্রুতগতির মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত ১২ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

গোপালগঞ্জে দ্রুতগতির মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত ১২

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে দ্রুত গতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানে থাকা ১২ জন পুলিশ সদস্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনার শিকার হন পুলিশ সদস্যদের বহনকারী সরকারি পুলিশের পিকআপ ভ্যান।

জানা গেছে, ঢাকা – খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের মেডিকেল কলেজের পার্শ্বে মন্দার তলায় বেপরোয়া গতির একজন মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায় পুলিশের ওই পিকআপ গাড়িটি।

এ সময় পিকআপ ভ্যানে থাকা পুলিশ সদস্যদের মধ্যে গুরুতর আহত হন পুলিশের গাড়ি চালক আক্তার হোসেন সহ ১১ জন। আহতরা বেশিরভাগই মহিলা ও পুরুষ পুলিশ সদস্য। একই সাথে আহত হন মটরসাইকেল চালকও।

এ বিষয়ে পুলিশ ভ্যান চালক আক্তার হোসেন বলেন, মটরসাইকেল চালক তাদের সামনের অপর একটি গাড়ি অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাঁকে পাশ কাটিয়ে বাঁচানোর চেষ্টা করার সময় আমাদের গাড়ি ও মটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতরা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হাসপাতালে ছুটে যান এবং তাদের খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION