1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নতুন বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: এমপি আবদুল গফুর - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

নতুন বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: এমপি আবদুল গফুর

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর সাথে মিরপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ) সকালে মিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসনের সংসদ সদস্য এমপি আবদুল গফুর বলেন, নতুন বাংলাদেশ গড়তে এবং জনদুর্ভোগ লাঘবে সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
তিনি কঠোর হুশিয়ার উচ্চারণ করে বলেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। মাদক নির্মূলে তিনি জিরো ট্রলারেন্স ঘোষণা করেন। তিনি আধুনিক মিরপুর গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION