1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমীর হামজার মাকে লাঞ্ছনার অভিযোগ, জানা গেল কারণ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

আমীর হামজার মাকে লাঞ্ছনার অভিযোগ, জানা গেল কারণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমীর হামজার মাকে অপমান ও লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে মুফতি আমীর হামজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘নারীদের মাঝে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মাঝে আমার সম্মানিত আম্মাকেও অপমানিত ও লাঞ্চিত করা হলো। তীব্র ক্ষোভ ও গভীর কষ্টের সঙ্গে জানাচ্ছি বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় আমাদের নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়, লিফলেট কেড়ে নেওয়া হয়। এ ছাড়াও নারীদের দিকে আক্রমণের জন্য বারবার তেড়ে আসে। নারী কর্মীদের সঙ্গে আমার আম্মাও ছিলেন। তার সঙ্গেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে।’
আমীর হামজা আরও বলেন, ‘নারীদের ওপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান, একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।‘ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনও মেনে নেবো না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
জামায়াতের এই প্রার্থী আরোও বলেন, ‘আমি বিশ্বাস করি, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ।’‌
তিনি আরও বলেন, ‘আপনাদের পালিত সন্ত্রাসীদের হাত গোটানোর জন্য বলছি। আমাদের মায়েদের দিকে হাত বাড়ানো বন্ধ করুন। যুগে যুগে যারা মায়েদের দিকে হাত তুলেছে তারাই ধ্বংস হয়েছে। সাবধান হয়ে যান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION