1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় প্রশাসনের বাধায় ভেস্তে গেল বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

কুষ্টিয়ায় প্রশাসনের বাধায় ভেস্তে গেল বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণায় বিশাল মোটরসাইকেল বহর আটকে দিল প্রশাসন।
বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে ওই আসনে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাচনী প্রচারণায় যোগ দিতে বেলা ১১টার পর থেকে ছেঁউড়িয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে জড়ো হন সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতাকর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে জড়ো হন।
খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ নিয়ে হাজির হন সেখানে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত এসব মোটরসাইকেল সরিয়ে না নেওয়া হলে জরিমানা করা হবে বলে জানিয়ে দেন। এতে মোটরসাইকেল নিয়ে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হন। তবে সেখানেও হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। এতে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
এদিকে সেখানে এক নির্বাচনী অফিস উদ্বোধন করেন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উদ্বোধন শেষে সেখানে জড়ো হওয়া লোকজনের মধ্যে নির্বাচনী আচরণবিধি ভেঙে খিচুড়ি বিতরণ করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION