1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনেটইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের দিতে চুক্তির পক্ষে রায় দিয়েছেন উচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে আগামী ১ ফেব্রুয়ারি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করার জন্য প্রক্রিয়া শুরু করেছে সরকার।

কিন্তু চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এনসিটি বিদেশিদের না দেওয়ার পক্ষে অনড় অবস্থানে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। পরদিন রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।

রোববার বিকাল ৫টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম বন্দর আবারও অচল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সিবিএ।

সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন জানান, সারা দেশ যখন নির্বাচনি ডামাডোল, সবাই যখন গণতন্ত্রে উত্তরণের পথে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে সরকার বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের দিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। অথচ দেশের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এ স্থাপনা দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে দেড় বছর ধরে বন্দরের শ্রমিকরা আন্দোলন করে আসছেন; কিন্তু সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের  জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এ সিদ্ধান্ত দেশের জন্য চরম আত্মঘাতী বলে আমরা মনে করি।

তিনি বলেন, এনসিটি বিদেশিদের দিলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদও (স্কপ) কর্মসূচি নিয়ে ভাবছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION