1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন, স্বামী গ্রেফতার - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন, স্বামী গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৭৭৭ জন পঠিত

বিশ্বজিত সরকার, গৌরনদী: বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নারী এমবিবিএস চিকিৎসক ডা. মিলাদুজ্জাহান ইরা’র করা যৌতুকের জন্য শারীরিক নির্যাতন ও নির্যাতন করে আটকে রাখার মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তার স্বামী ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অপর এমবিবিএস চিকিৎসক ডা. মো. টিপু সুলতান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী ৪২তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে সদ্য নিয়োগ পাওয়া নারী চিকিৎসক ডা. মিলাদুজ্জাহান ইরার (২৮) পিত্রলয় হল কুমিল্লা সদর থানার দৈয়ারা কচুয়া চৌমুহুনী গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের আগস্ট মাসে ডা. মিলাদুজ্জাহান ইরার সঙ্গে ডা. টিপু সুলতানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ডা. টিপু সুলতার ১০ লাখ টাকা যৌতুক দাবি করে ডা. ইরাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে।

গত ৩রা এপ্রিল টিপু ইরা’কে নিয়ে গৌরনদী উপজেলা সদরের এ বি সিদ্দিক ক্লিনিকের তৃতীয় তলার একটি রুমে আটকে রাখে। সেখানে বসে যৌতুকের ১০ লাখ টাকার জন্য সে পুনরায় ইরাকে মারধর করে জখম করে। এ সময় ওই ক্লিনিকের কর্মীরা এগিয়ে এলে ইরাকে নিয়ে টিপু তার বাড়িতে চলে যায়। এরপর বাড়ি’র একটি কক্ষে তাকে আটকে রেখে ইরার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় ডা. টিপু সুলতানকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার দুপুরে অভিযুক্ত চিকিৎসককে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION