1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মত কোন দিক পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

 

সোমবার (৪ মে) বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউশন টিমের সাথে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করলাম।

এখানে কী কী সমস্যা আছে সেগুলো জানলাম। আমরা আইনি প্রক্রিয়ায় এবং আমাদের প্রশাসনিক প্রক্রিয়ায় সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স ৬৭ থেকে ৬৫ করার আলোচনা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের একটা সংসদীয় বিশেষ কমিটির সভায় বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টা উত্থাপন করা হয়েছিল। আমরা বলেছি এ বিষয়ে আলোচনার ফোরাম এটা না। আমাদের সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি হবে সেই কমিটিতে এটা উত্থাপন করলে তখন আমরা আলোচনা করে দেখব। কারণ এটার সাথে সংবিধান সংশোধন জড়িত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইবুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মত কোন দিক পাইনি।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম সহ অন্য প্রসিকিউটররা আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION