অফিস সূত্রে জানা যায়, আগামী সোমবার দুদকের গণশুনানিকে কেন্দ্র করে তিনি নিজেকে দুদকের সোর্স পরিচয় দিয়ে অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন। পরে দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলিয়ে কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানানো হয় এবং বিষয়টি সমাধানের জন্য জাফরুল্লাহর সঙ্গে কথা বলতে বলা হয়।
সন্দেহ হলে অফিস কর্মকর্তারা জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তিনি একেকবার একেক পরিচয় দেন। পরে তার ভোটার আইডি যাচাই করে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় পাওয়া যায়।
জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী জানান, বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ ও দুদককে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক ঘটনাস্থলে এসে বলেন, গণশুনানিকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply