1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামাতার নামে শ্বশুর হত্যার মামলা - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

জামাতার নামে শ্বশুর হত্যার মামলা

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৭৭০ জন পঠিত

বিশ্বজিত সরকার, গৌরনদী: মেয়ে জামাতা ও তার সহযোগীদের হামলায় শ্বশুর খুনের ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দিনগত রাতে জেলার গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

এদিকে মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে নিহত হারুন মৃধার (৬০) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের হারুন মৃধার মেয়ে শান্তোপা খানম জানান, দুই বছর আগে একই গ্রামের সিকিম আলী বয়াতীর ছেলে মাসুম বয়াতীর (২৮) সঙ্গে সামাজিকভাবে তার বিয়ে হয়। মাসুমের সঙ্গে তার মেঝ ভাবির পরকীয়ায় বাধা দেওয়ায় সম্প্রতি তাদের দাম্পত্য কলহ শুরু হয়। এক পর্যায়ে তাকে (শান্তোপা) অমানসিক নির্যাতন শুরু করে মাসুম। নির্যাতন সহ্য করতে না পেরে এক মাস আগে তিনি মাসুমকে ডিভোর্স দেন।

তিনি আরও জানান, সোমবার বিকেলে গৌরনদীর হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় তাকে একাকী পেয়ে মাসুম ও তার সহযোগিরা তুলে নেওয়ার জন্য পথরোধ করে টানা হেচরা শুরু করেন। ওইসময় তার বাবা হারুন মৃধার ঘটনাস্থলে পৌঁছে বাধা দেওয়ায় মাসুম তাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার বাবা হারুন মৃধা মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION