1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরিশালে প্রকাশ্যে আ. লীগের বিক্ষোভ মিছিল - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা একটি সুশৃঙ্খল লংমার্চ সরকারকে দিল নতুন বার্তা দুই-তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে চালু হবে ওয়াটার বাস: নৌমন্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ-পাটওয়ারীর ভোটার এলাকা বদল, নেপথ্যে কী? চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

বরিশালে প্রকাশ্যে আ. লীগের বিক্ষোভ মিছিল

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) শুক্রবার জুমার নামাজ শেষে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করে।

আকস্মিক এ মিছিল ঘিরে ওই এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখ সার্জিক্যাল মাস্ক ও কালো কাপড়ে ঢাকা ছিল এবং চোখে চশমা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রাজিব খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়েনি। পরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এ ধরনের ঝটিকা কর্মসূচি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় কর্মী কাকলীর মোড় ট্রাফিক পুলিশ বক্সের অদূরে ঝটিকা মিছিল করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়েন। এ বিষয়ে পুলিশ বেশ তৎপর। মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION