1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
শনিবার (০৯ মে ২০২৬) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, গাইবান্ধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মার্শাল আর্ট, দাবা, কাবাডি, সাঁতার, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জসীম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সুধীজন।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেওয়া হয়। প্রাণবন্ত আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর এবারের আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION