1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আদিতমারীতর দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, ঢেউটিন বিতরণ - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আদিতমারীতর দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, ঢেউটিন বিতরণ

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১২ জন পঠিত

 

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জিআর (চাল) ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গত (৩ই মে)২০২৬ইং রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এতিমখানা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ১৫টি এতিমখানা ও মাদ্রাসার প্রতিটিতে ১ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি দরিদ্র পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেককে ঢেউটিন প্রদান করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল। তিনি বলেন, “বর্তমান সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। কেউ যেন খাদ্য বা বাসস্থানের অভাবে কষ্ট না পায়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে আরও জোরদার করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও সহায়তা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার ফজলুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, যুবদলের আহ্বায়ক এ এইচ এম ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল বান্না উপজেলা যুবদল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার রনিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে এই সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রের উন্নয়ন এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সুবিধাভোগীদের হাতে সরাসরি চালের ডিও ও ঢেউটিন তুলে দেন। সরকারের এই তাৎক্ষণিক সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষের ছাপ লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION