1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৮৩৪ জন পঠিত

বিশ্বজিত সরকার, গৌরনদী: বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে শনিবার বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকাল থেকে দিনব্যাপী গৌরনদী উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন. উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দিনব্যাপী আয়োজিত নানা কর্মসূচী পালনসহ বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।

গৌরনদী উপজেলা প্রশাসন গৃহিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল শনিবার সকাল ৭টায় সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, সরকারি গৌরনদী কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুবুল ইসলাম, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী ও জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার পক্ষে (ওসি) মোঃ আফজাল হোসেন এবং ওসি (তদন্ত) মোঃ হেলাল হোসেন, গৌরনদী হাইওয়ে থানার পক্ষে ওসি শেখ মোঃ বেলাল হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৮টায় একই বিদ্যালয়ের মাঠে গৌরনদী মডেল থানা ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশ, গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে শরীর চর্চা প্রদর্শনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নানা রকম ডিসপ্লে প্রদর্শিত হয়।

সকাল ১০টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, গৌরনদী ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আকতার, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া ও সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, সিনিয়ার আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নান্টু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION