1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উজিরপুরে রাতে বসত ঘরে হামলা ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট; আহত-৭ - Bangladesh Khabor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ভুক্তভোগীর ফোন পেয়ে মুহূর্তেই পাসপোর্ট অফিসে ছুটে গেলেন এমপি বাবর, জমা দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে ৪ কিশোরীকে উদ্ধার পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

উজিরপুরে রাতে বসত ঘরে হামলা ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট; আহত-৭

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০১ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

বরিশালের উজিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা গভীর রাতে অসহায় পরিবারের বসত ঘরে হামলা চালিয়ে ৭ জনকে পিটিয়ে আহত করে নগদ অর্থ,স্বর্নালংকারসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের সন্ত্রাসী নোমান সরদার(৩০),কাওসার সরদার(২৫),হানিফ সরদার(২৮),শিরাজ সরদার(৩৫),আলমগীর সরদার(৩২) সহ অজ্ঞাত ৫/৭জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে ১২ সেপ্টেম্বর রাত ১ টায় একই গ্রামের অসহায় বাবুল সরদার(৫০) এর বসত ঘরের চারিপাশে ঘেরাও করে এবং জানালা দরজা কুপিয়ে তছনছ করেছে। এসময় বাবুল সরদার গংরা ডাকচিৎকার করলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা অনাধিকার পূর্বক বসত ঘরে প্রবেশ করে ফের তান্ডব চালায় এবং আসবাবপত্র ভাংচুর করে নগদ অর্থ, স্বর্নালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এর প্রতিবাদ করতে গেলে হত্যার উদ্দেশ্যে তাদেরকে পিটিয়ে যখম করে। এতে আঘাত প্রাপ্ত হয় জরিনা বেগম,সাইফুল ইসলাম সরদার, বাবুল সরদার,ইসমাইল সরদার,জয়নাল সরদার,শাহজাহান সরদার, ইউনুস বয়াতি,গফুর সরদার।এমনকী বাবুল সরদারের চাচাত ভাই ইসমাইল সরদারের বসত ঘর ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করার অভিযোগ রয়েছে। আহতরা উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বাবুল সরদার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION