1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে মৎস্য আড়ৎ ও ফিলিং স্টেশনে অভিযান - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

ফকিরহাটে মৎস্য আড়ৎ ও ফিলিং স্টেশনে অভিযান

  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৭৯০ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাট ফলতিতা মৎস্য বাজার, ফকিরহাট বিশ্বরোড বাসস্ট্যান্ড ও ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮টি মামলা ও ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।এসময় ৪টি মৎস্য আড়তে বাটখারার নির্ধারিত ওজনের কম এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত আড়ৎগুলো হলো মেসার্স মেঘনা ফিস ৩০ হাজার টাকা, অন্তরা মৎস্য ফিস ২০ হাজার টাকা, শাপলা মৎস্য আড়ৎ ২০ হাজার টাকা, ঠান্ডা মাসুদ ও জুয়েল মৎস্য ভান্ডার ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এছাড়া খুলনা-ঢাকা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ফকিরহাট বিশ্বরোড বাসস্ট্যান্ড মোড়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় চৌধুরী পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, উপজেলার মেসার্স খান ফিলিং স্টেশনে ক্রেতাদের জ্বালানী তেল পরিমাপে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, খুলনার বিএসটিআই ইন্সপেক্টর রনজিৎ কুমার মল্লিক। ফকিরহাট মডেল থানার এএসআই আনোয়ার হোসেনসহ একটি পুলিশের দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION