1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৭৬৮ জন পঠিত
সেলিম শেখ ফকিরহাট : ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে শেখ ইমরুল হাসানকে সভাপতি ও কাজী বেলাল সাঈদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
সম্মেলনের উদ্বোধক ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল।
প্রধান বক্তা ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহম্মেদ রনি, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেলাল সাঈদ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শেখ ইমরুল হাসানকে সভাপতি ও কাজী বেলাল সাঈদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION