1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা - সিলেট মহাসড়কের ফুটপাত মুক্ত করতে পুলিশের তৎপরতা - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

ঢাকা – সিলেট মহাসড়কের ফুটপাত মুক্ত করতে পুলিশের তৎপরতা

  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৬৩৭ জন পঠিত
 নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ আনিছুর রহমান
ঢাকা – সিলেট মহাসড়কের  ফুটপাত দখল মুক্ত করতে রূপগঞ্জের ভুলতা ফাড়ির পুলিশ ১৫টি ভ্যান গাড়ি আটক করেছেন। এলাকাবাসী জানান, ফুটপাত ব্যবসায়ীরা ভূলতা এলাকায় দীর্ঘদিন যাবৎ মহাসড়ক দখল করে ভ্যান গাড়িগুলো মহাসড়কের গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে আসছিলো। মহাসড়কের উপর ভ্যানগাড়ির সৃষ্টি যানজট মুক্ত করতে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করে কতৃপক্ষের নজরে আনেন।
সংবাদটির প্রতি গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম মহাসড়ক যানজট মুক্ত করতে ভুলতা ফাড়ির ইনচার্জ মোঃ নাজিম উদ্দীন মজুমদারকে নির্দেশ দেন। নাজিমউদ্দীন মজুমদার ফুটপাত পরিস্কার করতে ভ্যানগাড়ি আটক করার সিন্ধান্ত নেয়।  তারই অংশ হিসাবে বৃহস্পতিবার বিকেলে  তাঁত বাজার এলাকায় মহাসড়কের রাখা ১৫টি ভ্যান গাড়ি আটক করেছেন। ভ্যান গাড়ি আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মহাসড়কের যানজট কিছুটা লাগব হয়েছে।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজিম উদ্দীন মজুমদার বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কও ফুটপাত দখল মুক্ত করার লক্ষে সবজি ও ফল ভর্তি ১৫ টি ভ্যান গাড়ি  আটক করেছি৷ এতে মহাসড়কে যান চলাচল ও পথচারীরদের কষ্ট লাগব হয়েছে। ঢাকা সিলেট মহাসড়ক ফুটপাত মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION