1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, দুই শিশু গুলিবিদ্ধসহ আহত ১৫ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটিতে যারা আছেন ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, দুই শিশু গুলিবিদ্ধসহ আহত ১৫

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৫৭৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর হাসপাতাল এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের সমর্থকরা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে সেনাবাহিনী। এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও চার সেনাসদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী মোল্লা টুকু ও গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চন্দ্রদিঘলিয়াসহ আশপাশের কয়েকটি ইউনিয়ন ও গ্রামবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেনাবাহিনী বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা সেনাবাহিনীকে ধাওয়া করেন।

গোপালগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান জানান, বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্টান্ডে প্রায় তিন-চার হাজার মানুষ সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরোধকারীদের বোঝাতে গেলে তারা সেনাবাহিনীর ওপরে চড়াও হয়। এ সময় বিক্ষোভকারীদের হামলায় চার সেনা সদস্য আহত হন। সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী মোল্যা টুকু বলেন, বিকেলে গোপীনাথপুর বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার কথা শুনেছি। তবে এ সময় আমি উপস্থিত ছিলাম না।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, বিকেলে গোপীনাথপুরে এলাকাবাসীর সঙ্গে সেনাবাহিনীর ঝামেলার কথা শুনেছি। কিন্তু আমরা ঘটনাস্থলে যাইনি। বিষয়টি সেনাবাহিনী দেখবে।

সূত্র : ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION