1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি : জয়নুল আবেদীন - Bangladesh Khabor
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে: রাশেদ দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে, যুবককে গণধোলাই আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা, আটক ১ কোটালীপাড়ায় ব্রিজের চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম বাউফলে বাবা-মা হারা তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে ইউএনও: ব্যাংক হিসাবে জমা হলো ১২ লাখ টাকা গোপালগঞ্জ পৌরসভায় পরিবর্তনের প্রত্যাশা ; মেয়র পদে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন বাংলাদেশের সঙ্গে কেন সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে তুরস্ক

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি : জয়নুল আবেদীন

  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৪০ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেছেন, গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে এ কথা প্রমাণ করবে।

শনিবার (৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়কে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেই।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেজর (অব.) ওহিদুল আলম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান টুটুল, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহম্মেদ সুমন, জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, জেলা কৃষক দলের আহবায়ক সাজ্জাদুল আলম রিপন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াছ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION