1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৪ জন পঠিত
কহিনুর,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় বৈষম্য হ্রাস করে দশম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর মর্যাদার এক দফা এক দাবিতে মানববন্ধন করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।১৯.০৯.২৪ইং তারিখ রোজ  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি করা হয়।
‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ স্লোগানে এ আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। যৌক্তিক কর্মসূচির সমর্থন জানিয়ে প্রধান শিক্ষকরাও কর্মসূচীতে যোগ দেন।
এ সময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে
নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক কিংবা সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে একই কারিকুলাম ও সমযোগ্যতায় পিটিআই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাচ্ছেন দশম গ্রেড। যা নিতান্তই বৈষম্য। এছাড়াও সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ও ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন দশম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায়
নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার বেতন পাচ্ছেন দশম গ্রেডে।
বক্তারা আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাসে বেতন পাচ্ছেন দশম ও নবম গ্রেডে। অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাই বক্তারা বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার
আলোকে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলার মৌডুবি বাইলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শফি উদ্দিন, কাছিয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইসমাঈল হোসেন, রাঙ্গাবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাভলী ইয়াসমিন, নয়াভাংগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লিমন আনসারী ও বাদশা মিয়া প্রমুখ।
এরআগে ওইদিন একই দাবিতে অন্তর্বর্তীনকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন
শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION