1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ‍্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণসভা - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

বিরামপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ‍্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণসভা

  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৮ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ‍্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় স্মরণসভায় জুলাই-আগস্ট অভ‍্যুত্থানে আহত ব‍্যক্তি ও তাদের পরিবারের সদস্য সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় হোসেন ও সায়েবীন আলম, জুলাই-আগস্ট অভ‍্যুত্থানে গুলিতে চোখ হারানো রশিদুল ইসলাম, গুলিতে আহত বাদশাহ মোহাম্মদ নাজ্জাসীর পিতা শামসুজ্জামান তপন, গাজীপুরের শফীপুরে গুলিতে আহত রিক্সাচালক গোলজার হোসেন প্রমূখ। স্বরণসভা শেষে জুলাই-আগস্ট অভ‍্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোআ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION