1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ!! - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ!!

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮২ জন পঠিত
কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া-বাউফল ও বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
১৯.০৯.২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১পর্যন্ত দুই ঘন্টা দাসপাড়া বাসস্ট্যান্ট এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
জানা গেছে, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ করে।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের দাবি যৌক্তিক হলে মেনে নেয়ার আশ্বাস দেন।
এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী  দুই শিক্ষার্থীদের সাথে আমার কার্যালয়ে বসে আলাপ আলোচনা হয়েছে। বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। তিনি এডিসি শিক্ষা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। খুব শিগ্রই তারা তদন্ত শুরু করবেন। আমি সোমবার পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়েছি।
আন্দোলনে নেতৃত্বদানকারী দশম শ্রেনির শিক্ষার্থী তানভির বলেন, ইউএনও এবং সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাদেরকে আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছি। আমাদের দাবি মানা না হলে মঙ্গলবার থেকে আবার লাগাতার কর্মসূচি পালন করা হবে।
গত শনিবার থেকে ওই বিদ্যালয়ের সহস্রাধিক  শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের  বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION