1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩!! - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

বাউফলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩!!

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহতের ঘটনা ঘ‌টে‌ছে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৩ জন‌কেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১৩.০৯.২৪ইং তারিখ রোজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের বন্দরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মালিকুল ইসলাম স্বপন (৫০), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন খান (৬৫) ও জুবায়ের হোসেন খান (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দক্ষিণাঞ্চলের অন্যতম বড় বন্দর কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারা উঠানোকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সমর্থক ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের  সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমর্থক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
 এ বিরোধের জেরে সন্ধ্যায় তুহিন ও গিয়াসের পক্ষের বিএনপি দলীয় নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো দেশীয় অস্ত্রের আঘা‌তে উভয় প‌ক্ষের ৩ জন আহত হয়।
এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনীত কুমার গায়েন বলেন, দলীয় বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের নেতা-কর্মীরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ৩ জন জখম হয়েছেন। তাদের  পরিবারেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বর্তমানে কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারা তোলেন জসিম আহমেদ তুহিন। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হালিম মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION