1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে দিনদুপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

পাঁচবিবিতে দিনদুপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৫ জন পঠিত

 

ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি: ১১ সেপ্টেম্বর ২৪ইং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিন্নিপাড়া গ্রামে দিনদুপুরে সাংবাদিক গোলাপ হোসেনের বাড়িতে হামলা, ভাংচুর ও তাঁর স্ত্রী-সন্তানকে মারধর করেছে প্রতিপক্ষরা। গত ৫ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন, মোঃ কামরুল হোসেন (৩০), মোঃ জাহিদুল ইসলাম (৪০), মোঃ ইয়ামিন (৩২), আইয়ুব আলী (৪৬), জাহিদ হোসেন (২০), মোঃ ইউনুস (২৮), পাপরুল ইসলাম (৩৫) ও মোঃ শরিফুল ইসলাম (২৮)।
মামলার বিবরণে জানা গেছে, সাংবাদিক গোলাপের ইটের বাড়ি নির্মানের জন্য ১নং ও ৪নং আসামীকে কন্টাক্ট দেয়। তারা কাজটি সম্পুর্ণ করিলে তিনি টাকা বুঝে দেন। এর পরেও আসামীরা অস্ত্রসস্ত্র নিয়ে গত ৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে তার বাড়িতে হামলা ও ভাংচুর করে ২ লাখ টাকার ক্ষতি করে। এসময় বাড়িতে থাকা তার ১ম ছেলে প্রিন্স হাবিব মিম ও স্ত্রী মেরিনা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারপিট করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামীরা তার ঘরে ঢুকে ৫০ হাজার টাকা, স্বর্ণের চেন ও একটি সাইকেল লুট করে নিয়ে যায়। সে সময় বিভিন্ন হুমকি দিয়ে তারা চলে যায়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় প্রিন্স হাবিব মিমকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ মামলার বাদি দৈনিক আমার সংবাদ পত্রিকা ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক গোলাপ হোসেন বলেন, আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রী সন্তানের উপর হামলার ও লুটপাটকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION