1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে থানায় জিডি  - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

জয়পুরহাটে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে থানায় জিডি 

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫৪৭ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
জয়পুরহাটে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার অভিযোগে থানায় সাধারন ডাইরী (জিডি) দায়ের করেছেন জেলার সদর থানাধীন দোগাছি ইউপি পরিষদ সদস্য আব্দুল কুদ্দুস এর স্ত্রী নাছিমা বেগম।  জয়পুরহাট সদর থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর জয়পুরহাট সদর থানাধীন রাঘবপুর গ্রামের জনাব আলীর স্ত্রী ফজিলা বেগম তার ১৭ বছর বয়সের মেয়েকে ধর্ষনের অভিযোগে-৯(১)/৩০,  ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে ওইদিনই তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত হতে ৯ নভেম্বর আব্দুল কুদ্দুস জামিন লাভ করেন। বাড়িতে এসে সাংসারিক কাজে ব্যাস্ত থাকাকালীন উক্ত মামলার ঘটনার জের ধরে আব্দুল কুদ্দুস বা পরিবারের কোন লোকজন উপরোল্লিখিত মামলার বাদী পক্ষের সাথে কোন প্রকার খারাপ আচরণ বা ভয়ভীতি দেখাননি।
নাছিমা বেগম জানান, তার স্বামী ইউপি সদস্য আব্দুল কুদ্দুস উক্ত বাদী পক্ষকে কতিপয় লোকজন নিয়ে হুমকি দিচ্ছে মর্মে গত ১৪ নভেম্বর সন্ধা আনুমানিক ৭ ঘটিকায় বাদী পক্ষ মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। যাহা আদেও সত্য নয়। সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিতভাবে উক্ত সংবাদ সম্মেলনটি করা হয়েছে।  তিনি আরো জানান, উপরোক্ত বিষয়ে এলাকার   স্থানীয় কয়েকজনকে সাক্ষী রেখে ভবিষ্যতের জন্য  ১৫ নভেম্বর রবিবার সন্ধায় জয়পুরহাট সদর থানায় একটি সাধারন ডাইরী (জিডি) দায়ের করেছেন।  যাহার জিডি নং- ৮৭৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION