1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালাইয়ে খাদ্য গুদাম কুলি-শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

কালাইয়ে খাদ্য গুদাম কুলি-শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৮০৭ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: উৎসব মূখর পরিবেশে শেষ হলো জয়পুরহাটের কালাই সরকারী খাদ্য গুদাম কুলি-শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচন। এনির্বাচনে সভাপতি পদে মো.রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো.ফজলুর রহমান সুইট নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় কালাই খাদ্য গুদাম চত্বরে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান কালাই সরকারি খাদ্য গুদাম কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি-২০২২ চেয়ারম্যান মো. রেজাউল।

ফলাফল অনুযায়ী, দুইটি প্যানেলের রেজাউল ও সুইট পরিষদের সভাপতি পদে মো.রেজাউল ইসলাম (ঘড়ি) প্রতীকে ও সাধারণ সম্পাদক পদে মো.ফজলুর রহমান সুইট (ছাতা) প্রতীকে ও কোষাধ্যক্ষ পদে মো.সালমান ফকির (ফুটবল) প্রতীকে নির্বাচিত হয়েছেন। এবং আনোয়ার ও আমির পরিষদের কার্যনির্বাহী সদস্য মো. কুদ্দুস (গোলাপফুল) প্রতীকে ও কার্যনির্বাহী সদস্য মো. বাবু (বালতি) প্রতীকে নির্বাচিত হয়েছেন।

কালাই সরকারি খাদ্য গুদাম কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি-২০২২ চেয়ারম্যান মো. রেজাউল বলেন, খাদ্য গুদাম কুলি-শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের দুইটি প্যানেলে ১০জনপ্রার্থী প্রতিদন্ডিতা করে।

২৯জন ভোটের মধ্যে ২৯ জনই ভোটাধিকার প্রদান করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে কালাই উপজেলা সরকারী খাদ্য গুদাম চত্বরে একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ দায়িত্ব পালন করেন এবং কালাই থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION