1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পাঁচবিবিতে পৌর জাদুঘর উদ্বোধন - Bangladesh Khabor
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান আ.লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে: শামা ওবায়েদ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত বন্দরে ৩শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৩ হাজার টাকা জরিমানা প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার জয়পুরহাটের হাসপাতালে রোগী ফেলে ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে অবরুদ্ধ ডাক্তার বল্লমঝাড়ে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদ ঘেরাও গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

জয়পুরহাটে পাঁচবিবিতে পৌর জাদুঘর উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১০৩৪ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: কালের বির্বতনে বিলপ্তের পথে প্রাচীনকালের ইতিহাস ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভায় প্রতিষ্ঠা করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে পৌর সভার তৃতীয় তলায় জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়।

মুক্তিযুদ্ধে অবদান রাখা বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যকলাপসহ জেলার ৫ উপজেলার সকল মুক্তিযোদ্ধারে নামের তালিকা ও তাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরে স্থান পায়। গ্রামবাংলার মানুষ আদিকালে যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলো ব্যবহার করে জীবনজীবিকা চালাত। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আদিকালে ব্যবহারের যেগুলো সমাজ থেকে হারিয়ে গিয়েছে নতুন প্রজন্মের জন্য জাদুঘরে আলামত হিসাবে রাখা হয়েছে। এছাড়া পৌর জাদুঘরের দেওয়ালে পাঁচবিবি ঐতিহ্যবাহী স্থানসুমহের ছবিগুলো স্থান পেয়েছে।

মঙ্গলবার বিকালে পাঁচবিবি পৌর জাদুঘরের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। পৌর প্রশাসক ও প্রবীন আ.লীগ নেতা আব্দুল কাদের ব্যাপারীর সভাপতিত্বে পৌর প্রাঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম জাদুঘরটি উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঁইয়া, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, পৌর সচিব ধীমান চন্দ্র রায়, সিনিয়র সার্কেল অফিসার ইশতীয়াক আলম, জেলা আ.লীগের সহ-সভাপতি ও পিপি এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল, সম্পাদক জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, মুক্তিযুদ্ধের গবেষক ও প্রবীন সাংবাদিক আমিনুল হক বাবুল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, পাঁচবিবি উপজেলা কমান্ডার মিছির আলী মন্ডলসহ পৌর কর্মকর্তারা। পৌর সচিব ধীমান চন্দ্র রায় বলেন, জাদুঘরটি অফিস বন্ধ ছাড়া প্রতিদিন সকাল ১০টা বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মোক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION