1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জেলা আ’লীগের জরুরি মিটিং: কারণ দর্শানো নোটিশ পাবে অবসর - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

জেলা আ’লীগের জরুরি মিটিং: কারণ দর্শানো নোটিশ পাবে অবসর

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৮০৩ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র বিরুদ্ধে অশোভনীয় বক্তব্য দেওয়ার অভিযোগে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে বলে গোপন সূত্রে জানা গেছে।

রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে জেলা আ’লীগের কার্যকরী নেতা-কর্মীদের বিশৃঙ্খলা মনোভাব দেখা গেলে অতিরিক্ত পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশি নিরাপত্তার চাদরে এ দলীয় মিটিং করা হয়। দলীয় কার্যালয়ে আশপাশের অনেক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করে।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের সদস্য এ্যাড. শামসুল আলম দুদু এমপি, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, গোলাম মাহফুজ চৌধুরী অবসর, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট সাংবাদিকদের জানান, সভার সিদ্ধান্ত তাকে শোকজ করা হবে এবং দল থেকে অব্যহতি দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION