1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে ধান বোঝাই ট্রাকে ফেন্সিডিল, আটক ৫ - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

পাঁচবিবিতে ধান বোঝাই ট্রাকে ফেন্সিডিল, আটক ৫

  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৮৪৫ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে ধান বোঝাই ট্রাকে ১২০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১১ মে) সকালে উপজেলার হিলি -জয়পুরহাট সড়কে অভিযান চালিয়ে ধান বোঝাই ট্রাক ও একটি ১২৫ সিসি মোটর সাইকেল জব্দসহ পাঁচবিবি থানার এসআই আনিস সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাদের আটক করে।

আককৃতরা হলো, নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার পূর্ব চাঁপুর গ্রামের দেলোয়ার হােসেনের ছেলে ওবাইদুল ইসলাম (২৭), পাঁচবিবি উপজেলার পূর্ব বাগুয়ান গ্রামের আঃ সামাদের ছেলে আসাদুল ইসলাম (২৮), শেকটা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নাজমুল ইসলাম (৩৫),বাগুয়ান গ্রামের এন্তাজ আলীর ছেলে মাহফুজুর রহমান (৪২), ও জয়পুরহাট সদর উপজেলার পুরাপৈল গ্রামের আলতাব হোসেনের ছেলে গাজীউল ইসলাম (৩৮)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে উপজেলার হিলি- জয়পুরহাট সড়কের বালিঘাটা বাজারস্থ জনৈক রবিউল ইসলামের বাড়ীর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করার পর মাদক আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION