1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবির আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় জাহিনুর রহমান - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পাঁচবিবির আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় জাহিনুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৫৩৫ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫নং আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনার কেন্দ্র বিন্দুতে সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জাহিনুর রহমান। তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ উপলক্ষ্যে প্রতিদিন ইউনিয়নের তৃণমূলের নেতৃকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে গণ-সংযোগ করার কারণে পাড়া-মহল্লা, হাট বাজারের চায়ের দোকানে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন। দলীয় নমিনেশন পেলে এ ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হবেন বলে তিনি শত ভাগ আশাবাদী।
তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করে বর্তমানে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনীতির পরিচয়ের পাশাপাশি তিনি জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপির আস্থাভাজন ও বিশ্বস্ত হওয়ায় সরকারের উন্নয়ন মূলক কাজের পাশাপাশি ইউনিয়নের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ফলে সাধারণ মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছেন। বিগত ৫বছর ধরে সাধারণ মানুষের সেবা করার মানসিকতা নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে তাদের খোজ খরব নিয়েছেন। অসহায় মানুষের মাঝে বাড়িয়ে দিয়েছেন সাহায্য সহযোগিতার হাত। মানুষের আপদে বিপদে পাশে দাঁড়িয়েছেন । করোনা কালীন সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে নিভূত পল্লী গ্রামে করোনার ভয়াবহতা প্রতিরোধে সচেনতামূলক প্রচার, ও বেøসিং পাউডার, সাবান, মাস্ক নিয়ে ছুটে বেড়িয়েছেন দিনকে রাত।
পৌছে দিয়েছেন অনাহারী মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা। তিনি বলেন, এই ইউনিয়নের সাধারণ মানুষ তাদের কাঙ্খিত সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত। আমি ঐ সকল সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার গ্রামকে শহরে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে গ্রাম পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই দিক থেকে আটাপুর ইউনিয়ন অনেক পিছিয়ে আছে। অ-উন্নত এই ইউনিয়নের ব্যাপক উন্নয়নের জন্য নৌকা মার্কার প্রার্থী হিসাবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান। মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে এই ইউনিয়নের অ-উন্নত হাট-বাজার, রাস্তা-ঘাট, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মন্দির, গীর্জাসহ ব্যাপক উন্নয়ন করবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION