1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগৈলঝাড়ায় স্বাস্থ্যকর্মীর হাতে কলেজ ছাত্রী শ্লীলতাহানীর শিকার - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

আগৈলঝাড়ায় স্বাস্থ্যকর্মীর হাতে কলেজ ছাত্রী শ্লীলতাহানীর শিকার

  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৬০৭ জন পঠিত

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি ॥এসএম ওমর আলী সানি 
বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সকালে এক স্বাস্থ্য সহকারী কর্তৃক কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় স্থানীয়রা ওই স্বাস্থ্য কর্মীকে মারধর করে আটকে রাখলে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। অভিযুক্ত স্বাস্থ্য সহকারী আরিফ মোল্লা উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের মৃত লেহাজ উদ্দিন মোল্লার ছেলে।
শ্লীলতাহানীর শিকার বাবা বাদী হয়ে স্বাস্থ্য সহকারী আরিফ মোল্লার বিরুদ্ধে মামলা করলে পুলিশ ওই মামলায় আরিফ মোল্লাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন মামলার তদন্তকারি কর্মকর্তাকে মামলার চার্জশীট অতিজরুরী দাখিলের নির্দেশ দিয়েছেন।
এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত স্বাস্থ্য সহকারী মো. আরিফ মোল্লা মঙ্গলবার সকালে শিশুদের ভিটামিন এ-প্লাস খাওয়ানোর জন্য পশ্চিম রাজিহার কেন্দ্রে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি নামলে পশ্চিম রাজিহার রাস্তার পাশে জনৈক একজনরে ঘরে দৌড়ে আশ্রয় নেয় আরিফ মোল্লা। এসময় ওই ঘরে থাকা এক কলেজ পড়–য়া মেয়েকে ঘরে একা পেয়ে তার শ্লীলতাহানী ঘটায় আরিফ। ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে আরিফকে মারধর করে অবরুদ্ধ করে রাখে।
খরব পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ আরিফ মোল্লাকে উদ্ধর করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত স্বাস্থ্য সহকারী আরিফ মোল্লা উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের মৃত লেহাজ উদ্দিন মোল্লার ছেলে।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আরিফ মোল্লাকে আসামী করে মামলা দায়ের করেন, নং-৫(৮.৬.২১)। ওই মামলায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আরিফ মোল্লাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন (প্রশাসন) সাংবাদিকদের জানায়, আমি ওই ছাত্রীর বক্তব্য শুনেছি। মামলাটির চার্জশীট অতি তারতারি দাখিলে জন্য ওসি গোলাম ছরোয়ারকে নির্দেশনা প্রদান করেছি।
এ ব্যাপারে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডা. বখতিয়ার আল মামুন বলেন, বিষয়টি জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার তদন্ত করে পরবর্তি ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।####

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION