1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাঙ্গুড়ায় সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

ভাঙ্গুড়ায় সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১৩২১ জন পঠিত
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি \মোঃমিনু রহমান খান
পাবনা জেলার ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে ঢাকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনেস্থাকারীদের বিচার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থি’তিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন-ভাঙ্গুড়া প্রেস ক্লাব, ফরিদপুর উপজেলা প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল ফোরাম(ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর)।
মানববন্ধনে অংশ নেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন, ভাঙ্গুড়া পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মলায় কুমার দেব, ফরিদপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মেহেদী হাসান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শেখ সালাউদ্দিন ফিরোজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সংগীত কুমার পাল, , হান্ডিয়াল প্রেস ক্লাবের সভাপতি চলনবিলের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রনি, সপ্তাহিক চলনবিলের আলোর ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা জয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান আসাদ,প্রভাষক আব্দুর রহিম,  ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক মিনু রহমান খান,সাধারণ সম্পাদক মানিক হোসেন, ভাঙ্গুড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও সদস্য মেহেদী হাসান রানা এবং ,সিরাজুল ইসলাম আপন প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানবন্ধনে বক্তারা বলেন, ঢাকার সিনিয়র সাংবাদিক রোজিনার ওপর হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে তাঁর ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা স্বধীন তথ্য সংগ্রহে গণমাধ্যমের পরিপন্থি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION