1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাবনায় হালকা বৃষ্টি, সুফল পাবেন চাষিরা - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

পাবনায় হালকা বৃষ্টি, সুফল পাবেন চাষিরা

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: শৈত্যপ্রবাহের পর পাবনায় শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলার কোথাও হালকা কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হয়।

মাঘের শেষের বৃষ্টি গম চাষিদের জন্য ব্যাপক সুফল বয়ে আনবে। হালকা বৃষ্টি পেঁয়াজ চাষের জন্যও ভাল হবে বলে জানিয়েছেন চাষিরা।

চাষিরা জানিয়েছেন, মাঠে গম, খেসারি, ধনিয়া, আধাপাকা সরিষা রয়েছে। কিছু এলাকায় বিভিন্ন জাতের সরিষায় এখনও ফুল রয়েছে। ঈশ্বরদীর সবজি প্রধান এলাকাতে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজরসহ সব রকম সবজি রয়েছে। হালকা বৃষ্টি গম চাষিদের জন্য সেচ সুবিধা এনে দিয়েছে। পেঁয়াজ চাষ প্রধান এলাকা পাবনার সাঁথিয়া, সুজানগর এলাকার চাষিদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে।

বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা জানান, ‘অল্প বৃষ্টি কৃষকের জন্য সুফল বয়ে আনবে। ভারি বৃষ্টিপাত হলে চাষিরা ক্ষতির মুখে পড়তে পারেন।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মিজানুর রহমান জানান, ‘হালকা বৃষ্টিপাত পাবনার চাষিদের জন্য সুফল বয়ে এনেছে। এখন মাঠে যেসব ফসল রয়েছে তাতে উপকার ছাড়া চাষির ক্ষতি হবে না।’

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, ‘গত দুদিন তাপমাত্রা বাড়ছিল। এর আগে শৈত্যপ্রবাহের কারণে পাবনা জেলাজুড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে ছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION