1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিকতায় অবদান রাখায় মাহাবুব সুলতানকে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫ - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

সাংবাদিকতায় অবদান রাখায় মাহাবুব সুলতানকে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫

  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪২ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ার সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতান ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫’ এ ভূষিত হয়েছেন।

শনিবার (২৮ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার কচিকথা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

এ বছর সাংবাদিকতা ছাড়াও আইটি, রিয়েল এস্টেট, রপ্তানি, স্বাস্থ্য ব্যবস্থাপনা, মানবাধিকার, ব্র্যান্ডিং, নারীনেতৃত্ব, সংস্কৃতি ও সমাজসেবায় অবদান রাখায় ৩০ জন গুণীজনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সুব্রত, ইমন এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আছিফুর রহমান ও আবুল বাশার জীবন।

সাংবাদিক মাহাবুব সুলতান এ সম্মাননা প্রসঙ্গে বলেন,
“কোনো স্বীকৃতি নিঃসন্দেহে কাজের অনুপ্রেরণা বাড়ায়। তবে আমি সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। এ পেশাকে শুধু চাকরি নয়, বরং সমাজ ও দেশের প্রতি দায়িত্ব হিসেবেই দেখি।”

উল্লেখ্য, মাহাবুব সুলতান কোটালীপাড়ার বিশিষ্ট ঠিকাদার প্রয়াত এফ এম সুলতানের পুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION