1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইভিএম কেনায় দুর্নীতি, ইসির ছয় কর্মকর্তাকে দুদকে তলব - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

ইভিএম কেনায় দুর্নীতি, ইসির ছয় কর্মকর্তাকে দুদকে তলব

  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনায় দুর্নীতি অনুসন্ধানে নির্বাচন কমিশনের ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টেন্ডার ছাড়াই বাজার দরের ১০গুন বেশি দামে ইভিএম কেনার অভিযোগে তাদেরকে তলব করা হয়।

আগামী ২ জুলাই তাদেরকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. রাকিবুল হায়াতের চিঠিতে তাদেরকে তলব করা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই ছয় কর্মকর্তা হচ্ছেন- ইভিএম কেনার সময়ে ইসির উপপ্রধান মো. সাইফুল হক চৌধুরী, সহকারী প্রধান মো. মাহফুজুল হক, ইসির আইডিয়া প্রকল্পের আইটি সিস্টেম কনসালটেন্ট এএইচএম আব্দুর রহিম খান, উপসচিব (চ.দা) ফরহাদ হোসেন, সিস্টেম এনালিস্ট ফারজানা আখতার ও সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন।

ইসি সূত্র জানিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা সবাই পদন্নোতি পেয়েছেন। তিনজন কর্মকর্তা বর্তমানে ইসিতে কর্মরত নেই। এছাড়া ইভিএম ক্রয়ের সঙ্গে আরও কয়েকজন সরাসরি যুক্ত ছিলেন।

দুদকের চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও সরকারী আর্থিক বিধি বিধান লংঘন করে সমীক্ষা ছাড়াই প্রকল্প নেওয়া হয়। টেন্ডার ছাড়া বাজার দরের চেয়ে ১০গুণ বেশী দামে দেড় লাখ নিুমানের ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় করে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকা কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। ওই বিষয়ে আগামী ২ জুলাই দদকে উপস্থিত হয়ে ওই ছয় কর্মকর্তার বক্তব্য প্রয়োজন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তড়িঘড়ি করে ওই মেশিনগুলো কিনেছিল ইসি। যদিও সেই ভোটে সীমিত পরিসরে মেশিনগুলো ব্যবহার হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION