1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় একজন নিহতের অভিযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় একজন নিহতের অভিযোগ

  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩১ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
হামলাকারী ওই ছাত্রদল নেতার নাম অনিক। তিনি মিরপুর  উপজেলার আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। নিহত জমির উদ্দিন জাসদের কর্মী ছিলেন বলে জানা গেছে।
সোমবার (৩০ জুন) দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জমির উদ্দিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক সংগঠনের কয়েকজনের সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিন ওপর হামলা চালান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর এমও) হোসেন ইমাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়।
এলাকাবাসী জানা যায়,, প্রায় দেড় বছর আগে অনিকের ওপরে হামলা চালিয়ে হাত ভেঙে দেন জমির উদ্দিন। ওই হামলার বদলা নিতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION