1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মোটর সাইকেল কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

মোটর সাইকেল কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৭০৬ জন পঠিত

মিনু রহমান খান, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় মোটর সাইকেল কিনে না দেয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে হাসান আলী (১৫) নামের এক স্কুলছাত্র।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে বাড়ির নির্মাণাধীন ভবনের জানালা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত হাসান আলী উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র। জানা গেছে হাসানের বাবা আব্দুল আজিজ স্থানীয় একটি মাছের আড়তে কাজ করেন।

প্রতিবেশীরা জানান, হাসান তার পিতার সাথে শরৎনগর বাজারের মৎস্য আড়তে কাজ করত। সম্প্রতি হাসান তার বাবার কাছে থেকে মোটরসাইকেল কিনে চায়। দরিদ্র বাবার পক্ষে তা সম্ভব না হওয়ায় অভিমান করে হাসান। রোববার দিবাগত রাতে হাসান বসতঘরের পাশে নির্মাণাধীন ভবনের জানালায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে তার মা বিল্ডিংয়ের পেছনে তাকে গলায় দড়িসহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক সৌরভ কুমার চন্দ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল না পেয়েই অভিমানে আত্মহত্যা করেছে হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION