1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ২ ডাকাতসহ পৃথক পৃথক অভিযানে গ্রেফতার ৭ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বাউফলে ২ ডাকাতসহ পৃথক পৃথক অভিযানে গ্রেফতার ৭

  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পৃথক পৃথক অভিযানে ডাকাতি, মাদক, মাতলামি ও অবৈধ জাল ব্যবহারের অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সজিব হোসেন (২৩) ও সিফাত হোসেন (২৪) নামের দুই যুবককে।
শনিবার রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা গত ২৪ মে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর এলাকার কেশব ডাক্তারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানায় পুলিশ।
এছাড়া মাতলামির অভিযোগে পৌর শহর এলাকা থেকে রায়হান ও শাকিব গাজীকে এবং মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল হোসেনকে আটক করা হয়।
অন্যদিকে, উপজেলার মৎস্য নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, “গ্রেফতারকৃতদের পৃথক পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION