1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ দেখছি না: আমির খসরু - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ দেখছি না: আমির খসরু

  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ তিনি দেখছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেছেন, নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে।

রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘আমি তো- হবে না (ফেব্রুয়ারিতে নির্বাচন) এ রকম কোনো লক্ষণ দেখছি না। আমি তো দেখছি হচ্ছে (নির্বাচন)’।

তিনি আরও বলেন, ‘সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। যে বিষয়টা হয় নাই, সেটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো লাভ নেই’।

‘সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগামী দিনের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো লাভ নাই।’

কুমিল্লার ঘটনাকে রাজনীতিকীকরণ করে একটি পক্ষ নির্বাচনি বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে—সমস্যা সমাধান না করে রাজনীতিকীকরণের পথ বেছে নিলে সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সারা দেশে এ রকম অনেক ঘটনা ঘটছে। সুতরাং একটা বিষয় পরিষ্কার হতে হবে—যারা এ বিষয়গুলো রাজনীতিকীকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনি বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে, তাদের সেটা সফল হওয়ার সুযোগ নাই। কারণ, মিথ্যাচারের মাধ্যমে মানুষের চোখ অন্য দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারা করেছে, সবাই জানে।’

কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আমির খসরু বলেন, আলোচনার বিষয়বস্তু স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারির নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি—এগুলো নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে তাদের (কানাডা) সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনের সঙ্গেও তারা কাজ করতে প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION