1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জাগরণী সংস্থার প্রোগ্রাম অবহিতকরণ কর্মশালা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

কোটালীপাড়ায় জাগরণী সংস্থার প্রোগ্রাম অবহিতকরণ কর্মশালা

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩৬ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগরণী সংস্থার প্রোটেকশন এ্যান্ড প্রমোশন অফ রাইটস অফ উইম্যান এ্যান্ড গার্লস প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন।
জাগরণী সংস্থার চেয়ারম্যান বিভা রাণী বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা পলাশ দাস, মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, জাগরণী সংস্থার পরিচালক রেনুকা বিশ^াস বক্তব্য রাখেন।
জাগরণী সংস্থার পরিচালক রেনুকা বিশ^াস বলেন, জাগরণী সংস্থা ১৯৮২সাল থেকে নারী উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমরা গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রোটেকশন এ্যান্ড প্রমোশন অফ রাইটস অফ উইম্যান এ্যান্ড গার্লস প্রোগ্রামটি হাতে নিয়েছি। আমাদের এই প্রোগ্রামটি ২০২০সালে শুরু হয়ে ২০২৩ সালে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION