1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে পানি সম্পদ উপ-মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বঙ্গবন্ধুর সমাধিতে পানি সম্পদ উপ-মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯৬ জন পঠিত
 টুঙ্গিপাড়া থেকে রকিবুল ইসলাম,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম (এমপি)। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি জাতির জনকের সমাধিসৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ৭৫ সালের ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহামুদ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর উপ-মন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন ও মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির বিপরীত পার্শে জলপাই, আমলকি, আম ও হিজল গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION