1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু'’র ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ সমাবেশ - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু’’র ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ সমাবেশ

  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৬১ জন পঠিত

স্টাফ রিপোটার,

স্বাধীনতার মহানায়ক, বাঙালি জাতির অস্তিত্বের ঠিকানা, আরাধ্য মানব সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে জামাত-শিবির, জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠীর বিভ্রান্ত সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় পাটগাতি নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের নিজ কার্যালয়ের সামনে থেকে তার নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ সকল শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে বিশাল এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের পুরানো কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একে অপরের হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশার খায়েরের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, টুুুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াছ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা’র সাবেক কমান্ডার জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাওফিক বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান শেখ প্রমুখ। এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION